বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এ দাবি জানিয়েছে।বাজেটের আগে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এ কে এম আতিকুর রহমান। সমিতির সভাপতি সি এম শফি সামির সভাপতিত্বে বৈঠকে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মালিক ও উপাচার্যরা বক্তব্য দেন।প্রসঙ্গত, বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের আয়ের ১৫ ভাগ আয়কর এবং বাড়ি ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়।