বেসরকারি ব্যাংক কর্মকর্তার ছেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোবাহানবাগের একটি বাসা থেকে সেজান (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা একটার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সেজান মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইদ হোসেনের ছেলে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সেজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। এখন তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।নিহত সেজানের বোন সামিয়া জানান, সেজান ধানমন্ডির মাস্টারমাইন্ডের ছাত্র ছিলেন। তিনি দাবি করেন, সেজান আত্মহত্যা করেছে।তবে কী কারণে সেজান আত্মহত্যা করেছেন সেটা পুলিশ বা নিহতের পরিবারের কেউ জানাতে পারেননি।