বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উত্সব ভাতা ব্যাংকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি (এমপিওভুক্ত) স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতরের উত্সব ভাতার সরকারি অংশের টাকা (চেক) আজ মঙ্গলবার ব্যাংকে (অগ্রণী, রূপালি, জনতা ও সোনালী ব্যাংক) পাঠানো হয়েছে।১৮ আগস্ট পর্যন্ত ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ হিসাব নম্বরের মাধ্যমে উত্সব-ভাতার টাকা তুলতে পারবেন।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব শিক্ষক-কর্মচারী জুন ও জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারেননি, তাঁরাও ১৮ আগস্টের মধ্যে ওই টাকা উত্তোলন করতে পারবেন। জুন মাসের বেতন-ভাতার চেক ২৬ জুলাই ও জুলাই মাসের চেক ৪ আগস্ট হস্তান্তর করা হয়েছে। আগস্ট মাসের বেতন-ভাতা ছাড়করণেরও কাজ প্রক্রিয়াধীন।