বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ১০ ও ১১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ষষ্ঠ নিবন্ধন পরীক্ষা ১০ ও ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় মানসম্পন্ন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০০৫ সাল থেকে ওই পরীক্ষা নেওয়া হচ্ছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় অনলাইনে প্রার্থীরা ফরম পূরণ করেছেন, যার সংখ্যা দুই লাখ ৭৮ হাজার ১০৫ জন। যাচাই-বাছাই শেষে দুই লাখ ৬৩ হাজার প্রার্থীকে অনলাইনে গ্রামগঞ্জ ও প্রত্যন্ত অঞ্চলে বসে প্রবেশপত্র পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।এনটিআরসিএ জানিয়েছে, পরীক্ষার্থীরা ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানতে পারবেন।