বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল আজ রোববার বিকেলে প্রকাশিত হয়েছে। এতে ৫৭ হাজার ২০৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাঁদের মধ্যে স্কুল পর্যায়ে ৩৪ হাজার ৯৬১ জন ও কলেজ পর্যায়ে ২২ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।পরীক্ষার ফলাফল (পিডিএফ ফরম্যাটে) এনটিআরসিএর ওয়েবসাইট (www.ntrca.gov.bd) থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এবং টেলিটকের ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd থেকে জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটক এসএমএসে এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেবে।গত বছরের ২ ও ৩ ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। স্কুল পর্যায়ে এক লাখ ৬৫ হাজার ৪০০ জন ও কলেজ পর্যায়ে দুই লাখ ৫৯ হাজার ১১৪ জন পরীক্ষার্থী অংশ নেন।