বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশিত হবে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল কাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।এনটিআরসিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার বলা হয়েছে, কাল বিকেল পাঁচটায় ফলাফল এনটিআরসিএর কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) দেওয়া হবে। এ ছাড়া মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমেও তা জানা যাবে। কোনো পরীক্ষার্থী ফলাফল জানতে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে NTRCA লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 2777 নম্বরে সংক্ষিপ্ত বার্তা পাঠালে ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে তাঁর ফলাফল।