বেসরকারি শিক্ষকদের জুন মাসের বেতন ছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা আজ সোমবার ছাড় করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজকের মধ্যেই বেতন-ভাতা ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।জুলাই মাসের শেষ সময়ে এসেও বেতন না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তাঁরা আর্থিক কষ্টও পোহাচ্ছেন। উল্লেখ্য, বর্তমানে সারা দেশে পাঁচ লাখের মতো এমপিওভুক্ত (সরকার থেকে বেতন-ভাতা পান) শিক্ষক-কর্মচারী রয়েছেন