বেসরকারিখাতে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুত্সংকট মোকাবেলায় বেসরকারি খাতে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের অনুমতি দেবে সরকার। এ খাত থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৮৩০ মেগাওয়াট বিদ্যুৎ। আজ শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জে বেসরকারিভাবে নির্মিত ভাড়াভিত্তিক ৫১ মেগাওয়াট উত্পাদন ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করার পর তিনি একথা বলেন। সিলেটের প্রবাসী উদ্যোক্তাদের অর্থায়নে বারাকাতুল্লাহ ইলেকট্রো ডায়নামিক্স লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে। ক্ষমতা গ্রহণের পরে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী সিলেট গেলেন । দেশে চরম বিদ্যুত্সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ উত্পাদনের পাশাপাশি বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হবে। বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন শিল্পে প্রবাসীদের বিনিয়োগ করার আহবান জানান তিনি। বেলা একটার দিকে শেখ হাসিনা সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন । বিকেলে সিলেটের উন্নয়ন নিয়ে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। তিনি স্থানীয় সাংসদ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।