বেসামরিক ব্যক্তি জড়িত থাকলে রাষ্ট্রদ্রোহের বিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টায় বেসামরিক কোনো ব্যক্তি জড়িত থাকলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাদের বিচার করা হবে। আজ শনিবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন।সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীর কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ ধরনের কাজ সংবিধান ও আদালতের রায়ের বিরুদ্ধে সংঘটিত অপরাধ। অভ্যুত্থান চেষ্টায় বেসামরিক ব্যক্তি জড়িত থাকলে তাদের বিচারের মুখোমুখি করা হবে।