বেস্ট ইলেভেন ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বনাথে বেস্ট ইলেভেন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩০ এপ্রিল উপজেলার পুরানগাঁও গ্রামের মাঠে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় একতা স্পোর্টিং ক্লাবকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব মৌলভীরগাঁও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে গ্রামের প্রবীণ মুরব্বি হাজি ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খছরুজ্জামান। সংগঠক গণি মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাশা ইউনিয়ন যুবদলের নেতা রুহেল মিয়া, আপ্তাব আলী, বোরহান উদ্দিন।