বেস্ট বেকারি দাঙ্গায় চারজনের যাবজ্জীবন বহাল
২০০২ সালে ভারতের মুম্বাইয়ে বেস্ট বেকারি দাঙ্গায় জড়িত থাকার দায়ে চারজনকে যাবজ্জীবন বহাল রেখেছেন মুম্বাই হাইকোর্ট। তবে আগে যাবজ্জীবনপ্রাপ্ত পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিচারপতি ভি এম কানাডে ও পি ডি কোডের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন সঞ্জয় ঠাকুর, বাহাদুর সিং চৌহান, সানাভাই বারিয়া ও দিনেশ রাজভার।২০০২ সালের ১ মার্চ একদল দুর্বৃত্ত মুম্বাইয়ের ভাডোডারার বেস্ট বেকারিতে হামলা চালিয়ে লুটপাট করে। এ সময় তারা ১৪ জনকে হত্যা করে। দুর্বৃত্তেরা বিশেষভাবে দোকানের ভেতরে থাকা মুসলিমদের লক্ষ্য করে হামলা চালায়। এ সময় বেকারিতে কর্মরত তিনজন হিন্দু কর্মীও নিহত হন। এ ঘটনায় ১৭ জন সন্দেহভাজনকে অভিযুক্ত করে মামলা করা হয়। ২০০৬ সালে নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল মুম্বাইয়ের একটি বিশেষ আদালত। পরে এই নয়জন অভিযুক্ত আবার পাল্টা আবেদন করেন। এর ভিত্তিতেই আজ নতুন রায় ঘোষিত হয়েছে।—পিটিআই।