বেহালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করুণ বেহালার মতো আমি বেজে চলেছি আজীবন অপরের সুরেবুকের গভীরে যে বেদনা লালন করি, তার কতটা নিজেরকতটুকু ধার করা?কষ্টের পাথর থেকে কীভাবে উৎসারিত হয় জীবনের আলোজানতে পারিনি।আমি মানুষের ভালোবাসার মূল্য দিতে গিয়ে অনেক অমূল্য সময় অকাতরে নষ্ট করেছি, কত নারীর অবহেলাকে প্রেম বলে বুকে টেনে নিয়েছি, তার হিসেব-নিকেশ নেই।কত আনন্দময় মুহূর্ত আমি হত্যা করেছি বেদনার ধারোলো ছুরিতে—কতবার ভুল জায়গায় ভুল মানুষের কাছে ভুল পাঠ নিয়েছিমহাকালের খেরোখাতায় কেউ লিখবে না জানি।আমার জীবন যে এমন বেসুরও সুরে বাঁধতে হবে, বুঝতে পারিনি।