বোরহানউদ্দিনে ব্যালট ছিনতাই, এক কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার অভিযোগে ভোলার বোরহানউদ্দিন পেৌরসভার ৮ নম্বর ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। এখন ঘটনাস্থলে বিচারিক হাকিম উপস্থিত হয়েছেন।সেখানে বাকি তিন মেয়র পদপ্রার্থীর কর্মীরা অভিযোগ করে বলেন, বেলা আড়াইটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলামের কর্মীরা এসে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যান। এরপর তঁারা সেগুলোতে সিল মেরে ব্যালট বাক্সে ফেলতে থাকেন।খবর পেয়ে বিচারিক হাকিম ও ভ্রাম্যমাণ আদালত সেখানে উপস্থিত হন। তঁারা দেখতে পান, ব্যালট মুরির একটি অংশে (যে অংশটিতে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর থাকে) প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা কারও স্বাক্ষর নেই। এমনকি ভোটারের নম্বরও নেই।ওই তিন প্রার্থী হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া, বিএনপি-সমর্থিত সাউদুর রহমান মিলন ও নির্দলীয় প্রার্থী নূর-ই আলম টিপু চেৌধুরী।এই তিনজন প্রথম আলোকে জানান, তঁারা এই ব্যালট ছিনতাইয়ের বিষয়টি রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তঁারা অভিযোগ করেন, বিচারিক হাকিম পেৌরসভার ৫ নম্বর কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার আলমারি থেকে রফিকুল ইসলামের পক্ষে সিল মারা ১০০টি ব্যালট উদ্ধার করেন। এর পরই তিনি ভোট গ্রহণ বন্ধ করে দেন। কিন্তু কিছুক্ষণ পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গিয়ে ভোট গ্রহণ চালু করেন। তঁাদের অভিযোগ, পেৌরসভার অন্য কেন্দ্রগুলোতে একইভাবে ব্যালট ছিনতাই হয়েছে।তঁারা ওইসব কেন্দ্রে নির্বাচন বাতিলের দাবি জানান।