২ এপ্রিল বেড়া বিবি উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম প্রমুখ। বিকেল সাড়ে পাঁচটায় ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে হাসমত আলী টোকোনের সংগীত পরিচালনায় সংগীত পরিবেশন করেন মিট্টি, মিলি, আমেনা, রিনা, উর্মি, বাঁধন, আরিফা, রিমঝিম, মানিক, জহুরুল, চঞ্চল, ফারুক, আলাউদ্দিন, ইকবাল হোসেন, আবদুল মতিন ও ওস্তাদ সালামত হোসেন চৌধুরী। নৃত্য পরিবেশন করেন চন্দ্রা, সুমি, মিতুল, আশা ও তাসলিমা। আবদুর রাজ্জাক ও কানিজ সুবর্ণার উপস্থাপনায় অনুষ্ঠানে তবলা বাজিয়ে সহযোগিতা করেন ভবেশ চন্দ্র।