বেড়া মনজুর কাদের মহিলা কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ১১ নভেম্বর বেড়া মনজুর কাদের মহিলা কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজ ক্যাম্পাসের এ অনুষ্ঠানটি ছিল তিন পর্বে বিভক্ত। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে প্রথম পর্বে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও উপাধ্যক্ষ ইব্রাহিম হোসেন। দ্বিতীয় পর্বে কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ পর্বের শেষে কলেজের ছাত্রীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন খুশি, যুথি, হাফিজা, জেসমিন, বীথি, নার্গিস, অনু রাহা ও বীথি পাল। হামদ ও নাত পরিবেশন করেন সুমাইয়া ও নার্গিস। আফরোজা আক্তার কবিতা আবৃতি করেন। নৃত্য পরিবেশন করেন মিতু, লিনজা, শাপলা ও ফারজানা। অভিনয়ে অংশ নেন শিমু, দৃষ্টি, আতিয়া, দিলারা, রওশনারা, যুথি, সানু, সেতু ও সাথী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উপভোগ্য ফ্যাশন শো। অনুষ্ঠানে তবলা বাজান চিত্তরঞ্জন দাস। উপস্থাপন করেন কলেজের প্রভাষক রফিকুল ইসলাম ও নূর আমিন।