বেড়ার আলহেরা একাডেমী এবারও চমক দেখিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো পাবনার বেড়া উপজেলার আলহেরা একাডেমী স্কুল অ্যান্ড কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় চমক দেখিয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার আলহেরা একাডেমী স্কুল অ্যান্ড কলেজের অবস্থান নবম। আলহেরা একাডেমী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, এবারের এইচএসসি পরীক্ষায় এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার প্রায় ৯৮ দশমিক ৭। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৩ জন বিজ্ঞান, ২২ জন ব্যবসায় শিক্ষা শাখা ও নয়জন মানবিক শাখার।