বেড়ায় ক্ষুদে গানরাজ শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ক্ষুদে গানরাজ শিল্পীগোষ্ঠী ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় বেড়া পৌর পাবলিক লাইব্রেরির মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। পরে সংগীত পরিবেশন করে শাকিলা, নদী, কণ্ঠ, বিউটি, জাহিদ হাসান, হিয়া, ফারুক, রুমী, শান্ত, সৌরভ, মানিক, মোস্তাকিন, রেহানা, কথামণি, আক্তার হোসেন, আবু দাউদ ও গোবিন্দ হালদার। নৃত্য পরিবেশন করে রেহানা ও সুমী।