বেড়ায় জাতীয় শিশু প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩ মার্চ বেড়া উপজেলায় জাতীয় শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি ক্রীড়া ও সাংস্কৃতিক এ দুই পর্বে বিভক্ত ছিল। সকাল ১০টায় বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন। মাঠে দৌড়, উচ্চলম্ফ, দীর্ঘলম্ফ অনুষ্ঠিত হওয়ার পর ইছামতী লেকে অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা। দুপুর একটায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল।