বেড়ায় জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলা থেকে ১৫৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে শুধু আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকেই পেয়েছে ৮১ জন। এ ছাড়া বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ২৬ জন, নাটিয়াবাড়ী ধোপাদহ করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, বেড়া বিবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন, বেড়া হাইস্কুল ও কৈটোলা উচ্চবিদ্যালয় থেকে তিন জন করে, করমজা মনজুর বালিকা উচ্চবিদ্যালয় ও ধুনাইল উচ্চবিদ্যালয় থেকে দুজন করে এবং বাকি ১৬ জন পেয়েছে অন্যান্য উচ্চবিদ্যালয়গুলো থেকে।