বেড়ায় নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলার বেড়া উপজেলায় আজ মঙ্গলবার সকালে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কৈটোলা আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ তাদের গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—উপজেলার জয়নগর গ্রামের শহীদুল ইসলাম (২৫), কৈটোলা গ্রামের জিকরুল (২৫) ও বিজয়গঞ্জ গ্রামের সাইদুল (৩৬)। তাঁদের বেড়া থানা হাজতে রাখা হয়েছে।দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান জানান, নির্বাচনী বিধিমালা ভঙ্গ করে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রচারণা এবং কেন্দ্রের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করায় তাঁদের গ্রেপ্তার করা হয়।আওয়ামী লীগ-সমর্থিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী আবু সামা মোল্লা জানান, গ্রেপ্তারকৃত তিনজনই তাঁর কর্মী। তিনি দাবি করেন, তুচ্ছ কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।