বেড়ায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানমালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সপ্তাহব্যাপী প্রতিযোগিতামূলক প্যাকেজ অনুষ্ঠান ১০ মার্চ শেষ হয়েছে। বেড়া পৌর পাবলিক লাইব্রেরি কাম রিসার্স ইনস্টিটিউটের উদ্যোগে ৫ মার্চ থেকে শহীদ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হয়েছিল।প্রতিযোগিতায় বেড়া পৌরসভার অন্তর্গত সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়। কেরাত, ছড়াপাঠ, কবিতা, একক অভিনয়, সাধারণ জ্ঞান, শব্দার্থ লিখন ও দেশের গান বিষয়ের ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কেরাতে ঈমন ইসলাম প্রথম, রাজু আহমেদ দ্বিতীয় ও শান্তা ইসলাম তৃতীয়; ছড়াপাঠে রাশীন আক্তার প্রথম, ঊষা রহমান দ্বিতীয়, মিম সুমাইয়া তৃতীয়; কবিতা আবৃতিতে আরিফা ইসলাম প্রথম, আবদুল বারী দ্বিতীয়, অর্পিতা চৌধুরী তৃতীয়; একক অভিনয়ে সামিয়া জামান প্রথম, অঙ্কন দ্বিতীয়, দীপারাণী দাস তৃতীয়; সাধারণ জ্ঞানে মেহেদী হাসান প্রথম, অর্পিতা চৌধুরী দ্বিতীয়, আবদুল্লাহ তৃতীয়; শব্দার্থ লিখনে ইলিয়াস হোসেন প্রথম, আবদুল বারী দ্বিতীয়, অর্পিতা চৌধুরী তৃতীয় এবং দেশের গানে জাহিদ হাসান প্রথম, বিউটি খাতুন দ্বিতীয় ও মীর মোহাম্মদ শাকিবুল্লাহ তৃতীয় স্থান দখল করে। ২৬ মার্চ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ২৬ মার্চ উপলক্ষে বেড়া পৌর পাবলিক লাইব্রেরি কাম রিসার্স ইনস্টিটিউটের উদ্যোগে গত ১ ফেব্রুয়ারি থেকে বেড়ায় দুই মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এরই আওতায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক ওই অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।