বেড়ায় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ এপ্রিল থেকে বেড়া উপজেলার হুরাসাগর নদীপাড়ের পোর্ট এলাকায় সাত দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। মেলায় নানা পণ্যের শতাধিক স্টলসহ রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা। মেলার প্রথম দিন ১৪ এপ্রিল ক্লোজআপ তারকাদের পরিবেশনা, ১৫ এপ্রিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা ও ১৬ এপ্রিল বগুড়া ইয়ুথ কয়ারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।