বেড়ায় মনমাতানো নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলার হুরাসাগর নদে শহীদ আবদুল খালেক, নাজিমউদ্দিন ও জয়গুরু স্মৃতি সংসদের উদ্যোগে মনমাতানো নৌকাবাইচ প্রতিযোগিতা চলছে। গত ২৯ সেপ্টেম্বর নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিযোগী নৌকার সংখ্যা বেশি হওয়ায় তা হতে পারেনি। ওই দিনের নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে হুরাসাগর নদের পাম্পহাউস থেকে নৌবন্দর পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশজুড়ে লক্ষাধিক দর্শকের সমাগম হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নৌকাবাইচ শুরুর আগে বক্তব্য দেন শামসুল হক, খন্দকার আজিজুল হক, হাসানুল মতিন, আবদুল বাতেন, আ হ ম ফজলুর রহমান প্রমুখ। নৌকাবাইচের আয়োজক সংগঠন শহীদ আবদুল খালেক, নাজিমউদ্দিন ও নজরুল ইসলাম বক্তব্য দেন।