বেড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে দিবস উপলক্ষে ক্ষুদে গানরাজ শিল্পীগোষ্ঠী ১ মে সন্ধ্যায় বেড়া পৌর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন মোল্লা ও বেড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। পরে সংগীত পরিবেশন করেন শাকিলা, নদী, কণ্ঠ, বিউটি, জাহিদ হাসান, হিয়া, ফারুক, রুমী, শান্ত, সৌরভ, মানিক, মোস্তাকিন, রেহানা, কথামণি প্রমুখ।