বেয়াড়াদের জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মদ্যপ ও বেয়াড়া যাত্রীদের কাবু করতে কেবিন ক্রুদের কুংফু শেখাচ্ছে হংকং এয়ারলাইনস। স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, হংকং এয়ারলাইনসের সব কর্মীকে কুংফুর বিশেষ প্রশিক্ষণ নিতে বলা হয়েছে। বিমান সংস্থাটির উপমহাব্যবস্থাপক ইভা চ্যান জানান, বেয়াড়া যাত্রীদের কারণে তাঁদের প্রতি সপ্তাহে গড়ে তিনটি ঝামেলায় পড়তে হয়। তিনি বলেন, ‘মদ্যপ মোটা লোকজনকে সামাল দেওয়া নারী কেবিন ক্রুদের জন্য খুব কষ্টকর। তবে কুংফুর প্রশিক্ষণ থাকলে কাজটা তাঁদের জন্য সহজ হয়ে যায়। এএফপি