বৈচিত্র্যই আসল রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত কোনো জয় নয়। তবু পরশু জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পরফরম্যান্সকে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং বললেন, ‘দারুণ ও নিখাদ’। সংবাদ সম্মেলনে কথা বললেন বেশ কিছু প্রসঙ্গে।  টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে মাইক হাসিকে পেতে চাইছেন কি নারিকি পন্টিং: মনে হয় না...কারণ এর মানে হলো কাউকে ইনজুরিতে পড়তে হবে। যে দল আমরা পেয়েছি, সেটি নিয়েই এগিয়ে যেতে হবে। এটি অবশ্যই হতাশার যে মাইক আমাদের সঙ্গে নেই...কিন্তু এই সিদ্ধান্ত তো আমরা নিইনি, নিয়েছে চিকিৎ সক দল। সুতরাং এটি নিয়ে আমরা ভাবব না। আমরা সেরা চেষ্টাটাই করব, যাতে সেমিফাইনালে যেতে পারি। আমাদের এগিয়ে যেতে হবে।  পেসারদের সাফল্যের রহস্যপন্টিং: আমার মনে হয় রহস্যটা তাদের বৈচিত্র্যে...যে তিন পেসার আজ (পরশু) খেলেছে এরা ছাড়াও রয়েছে জন হেস্টিংস ও ডগ বলিঞ্জার। ব্রেটের (লি) মধ্যে যেটি আছে তা ধারাবাহিকতা, টেইট ১৪০ কিলোমিটারের ওপরে বল করতে পারে, জনসন ওয়ানডেতে আমার দেখা সেরা একটা স্পেল করেছে। সে তার গতিকে দারুণভাবে কাজে লাগিয়েছে। জুটি ভাঙার সামর্থ্যটা সে দেখিয়েছে। তাঁর পেসার-ত্রয়ী সত্যিই ভয়ংকর কি নাপন্টিং: এ বিষয়ে বলা আমার পক্ষে একটু কঠিন...এটা বরং প্রতিপক্ষ দলগুলোকেই জিজ্ঞেস করুন। কিন্তু একটা বিষয় আমাকে বলতেই হবে যে আমার পেসাররা যদি ছন্দে থাকে, প্রতিপক্ষ যেই হোক না কেন এটি অবশ্যই ভয়ের কারণ হবে। এবং রিভার্স সুইংও একটা ভূমিকা রাখতে যাচ্ছে... টেইটকে দুই ওভারের স্পেলে ব্যবহার করাটা সুচিন্তিত সিদ্ধান্ত কি নাপন্টিং: ওই কৌশলে তাকে ভালোই ব্যবহার করা গেছে...সে কিন্তু একজন ম্যাচ-উইনার...সে একটা ইনজুরি থেকে ফিরেছে, হতে পারে এখনো তার সেরা রূপে ফেরেনি। ২০০৭ বিশ্বকাপে এভাবেই তাকে ব্যবহার করেছিলাম।  পাওয়ার প্লের সর্বোত্তম ব্যবহার না করা প্রসঙ্গেপন্টিং: টুর্নামেন্টের বিভিন্ন পর্যায়ে পাওয়ার প্লে নিয়ে আমাদের ভিন্ন রকম কৌশল আছে। এ নিয়ে আমরা ভাবছি না। সত্যি বলতে আমার মনে হয় না, এটি কোনো প্রভাব ফেলেছে ম্যাচে। কখন পাওয়ার প্লে নিতে হবে এটা কঠিন সিদ্ধান্ত...তবে আমার মনে হয় বিভিন্ন পর্যায়ে ভিন্ন ভিন্ন কৌশল আমাদের নিতে হবে। দলের ব্যাটিংটা ভারতের মতো শক্তিশালী কি নাপন্টিং: আমরা ভারতকে নিয়ে চিন্তা করছি না। আমাদের একেবারেই সামনে রয়েছে নিউজিল্যান্ড ম্যাচ। আমরা নিউজিল্যান্ড নিয়েই ভাবছি। আমরা আজকের ম্যাচে হয়তো দুর্দান্ত ছিলাম না, কিন্তু পারফরম্যান্স ছিল বেশ ভালো ও নিখাদ। এটাই আমি চাই আমার খেলোয়াড়দের কাছ থেকে।  ব্যাটিং পারফরম্যান্সপন্টিং: আমাদের জন্য কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার ছিল। সত্য হলো, ওদের বোলাররা ভালো বোলিং করেছে। আপনারা যদি বলেন স্পিনারদের বিপক্ষে আমাদের ভালো খেলা উচিত ছিল, আমি মেনে নেব। পাশাপাশি এটাও ঠিক স্পিনারদের সামলানোর ঠিক রাস্তাটা আমরা চিনি।ওয়েবসাইট থেকে