বৈচিত্র্যময় গানের মনোজ্ঞ সন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’য় গতকাল বৃহস্পতিবার গান করেছেন শিল্পী মহিউজ্জামান চৌধুরী ও ঝুমা খন্দকার।সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে ঝুমা খন্দকার তাঁর পালা শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ও আমার দেশের মাটি’ গানটি দিয়ে। পরে তিনি ‘অশ্রুনদীর সুদূর পারে’, ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’, ‘গাও মহাগীত’সহ ‘তোমার কথা হেথা কেহ তো বলে না’, ‘দেখ মা এবার দুয়ার খুলে’, ‘ধীর সমীরে চঞ্চল নীরে’ গানগুলো গেয়ে শোনান।পরে মহিউজ্জামান চৌধুরী ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর’, ‘মা গো ভাবনা কেন’, ‘এ দেশের মাটির পরে’, ‘রক্তগোলাপ ফুটেছে বন্ধু’, ‘দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘এ মাটিতে জন্ম নিলাম’, ‘এবার তোর মরা গাঙ্গে’, ‘এক জনমে হয় না দেখা’সহ বিচিত্র ধরনের গান পরিবেশন করেন।