বৈধতার ভিত্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আগামী তিন মাসের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বৈধতার ভিত্তিতে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সংগঠনটি সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের যে তালিকা প্রকাশ করে স্থগিত করা হয়েছে, তা থেকে কোনো প্রতিষ্ঠানকে বাদ না দিয়ে বরং বৈধতার ভিত্তিতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানকে সংযোজনের দাবি জানিয়েছে।তিন মাসের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন তারা। পাশাপাশি তারা আগামী বাজেটে এ খাতে এক হাজার কোটি টাকা বরাদ্দেরও দাবি জানায়। আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।