বৈমানিক জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুম্ব রাইডার-এর মতো রোমাঞ্চকর ছবিতে অভিনয় করে দুঃসাহসী ভাবমূর্তি গড়ে তুলেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তবে বাস্তবে তিনি যে সাহসী, তার প্রমাণ এর মধ্যে রেখেছেন। গত শুক্রবার একটি ছোট বিমান নিয়ে উড়তে দেখা যায় তাঁকে। ক্যালিফোর্নিয়ার ভ্যান নাইস বিমানবন্দর থেকে বিমানটি চালিয়ে উড়ে যান তিনি। সঙ্গে ছিলেন একজন সহযোগী চালক ও অপর এক ব্যক্তি। তবে তাঁর এই বিমান চালানো নতুন নয়। সাত বছর আগেই এর লাইসেন্স পেয়েছেন। প্রায়ই বিমান চালিয়ে বিভিন্ন স্থানে যান তিনি। মাঝমধ্যে সঙ্গে তাঁর ছেলেমেয়েরাও থাকে। এএনআই।