বৈরুতে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৫ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেবাননের রাজধানী বৈরুতে পাঁচতলা একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আসরাফিয়েহ জেলায় ধসে পড়া এ ভবনে এখনো ১৬ জন চাপা পড়ে আছেন বলে ধারণ করা হচ্ছে। তাই জরুরি উদ্ধারকর্মীরা সেখানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। গত রোববার সন্ধ্যায় ভবনটি বিকট শব্দে ধসে পড়ে।বিবিসি ধ্বংসস্তূপের আশপাশে জড়ো হওয়া স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানায়, এ দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।দেশটির সরকারি কর্মকর্তারা জানান, নিহতের বেশির ভাগই বিদেশি শ্রমিক। তাঁদের মধ্যে সুদানের আটজন, ফিলিপাইনের দুজন, মিসরের দুজন এবং জর্ডানের দুজন রয়েছেন। তবে ভবন ধসের কারণ জানা যায়নি।স্থানীয় গণমাধ্যমগুলো অনুমান করছে, প্রচণ্ড বৃষ্টির কারণে ভবনে ফাটল ধরেছিল অথবা এই ভবনের আশপাশে অন্যান্য ভবন নির্মাণ হওয়ায় এ ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।স্থানীয় বাসিন্দা নাদা রয়টার্সকে বলেন, ‘হঠাত্ বিকট শব্দে সবকিছু কেঁপে উঠল। এর পরই নারী ও শিশুদের আর্তচিত্কার শোনা গেল। আমরা জানি না, ওটা কি ভূমিকম্প ছিল, না অন্যকিছু? তারপর চারদিকে ধুলা ছাড়া আর কিছু দেখিনি।’লেবাননের প্রেসিডেন্ট মিশেল সুলেইমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘ভবন নিরাপদ রাখার জন্য অনেক কাজ করতে হবে। দুর্ঘটনা যা হওয়ার হয়ে গেছে। তবে এ ধরনের পুরোনো ভবনগুলোর দেখভালের দায়িত্ব নগর কর্তৃপক্ষের। তাদের ঝুঁকিপূর্ণ বা আশঙ্কাজনক ভবন চিহ্নিত করতে হবে।’