বৈশাখী টিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচিত কথাবৈশাখী টিভিতে ঈদের দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটক উচিত কথা। রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, আ খ ম হাসান, লারা লোটাস, মামুনুর রশীদ প্রমুখ।গ্রামের যুবক মিলন মোটামুটি একজন ভাঙাচোরা মানুষ। জীবনে খুব একটি সাফল্য আসেনি। তাঁর একটা প্রধান কারণ যে জীবনের গড্ডলিকা প্রবাহে তিনি গা ভাসাতে পারেননি। সদা সর্বদা সত্য কথাই তাঁর সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু কাউকে না কাউকে তো সত্য বলতেই হয়। আমাকেও সঙ্গে নিয়োবৈশাখী টিভিতে ঈদের দিন বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি আমাকেও সঙ্গে নিয়ো। লিখেছেন ইশরাত জাহান কাদের। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ফারাহ রুমা, সানজিদা প্রীতি, অলিউল হক, শম্পা রেজা ও আরও কয়েকজন। বিয়ের পর মধুচন্দ্রিমা যাপনের উদ্দেশ্যে এক দম্পতি বেড়াতে যায় নেপালের কাঠমান্ডু। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কাঠমান্ডুতে পৌঁছার পর কিছু রহস্য তৈরি হয় আকস্মিকভাবেই। হঠাৎ দলছুট হয়ে যায় স্বামীটি, কেউ তাকে খুঁজে পায় না। অসহায় স্ত্রী একা একা ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় এখানে-সেখানে। তার পাশে এসে দাঁড়ায় অন্য একটি পরিবার। হঠাৎ ফিরে আসে স্বামীটি। কিন্তু সে সম্পূর্ণ বদলে গেছে।যে তুমি খুব কাছেরবৈশাখী টিভিতে বুধবার রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটক যে তুমি খুব কাছের। লিখেছেন সারওয়ার-উল-ইসলাম, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন ডি এ তায়েব, শখ, মিলন প্রমুখ।আসিফ ও নিলুর নতুন সংসার। সুবিত নামের এক ছড়াকার তাদের সুখের সংসার তছনছ করে দেয়। সুবিত ছিল নিলুর পছন্দের লেখক। নিলুর বিয়ের পর দৈনিক কাগজে সুবিতের একটি লেখা বের হয়। লেখা পড়েই নিলু বুঝতে পারে, লেখাটি তাকে নিয়েই। লেখাটির অনুভূতি জানাতে গিয়ে আবার যোগাযোগ বেড়ে যায় নিলু এবং সুবিতের। বিষয়টি আসিফ খুব সহজভাবেই দেখে। কিন্তু জটিলতা তৈরি হয় সুবিত এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর। অ্যাওয়ার্ডবৈশাখী টিভিতে বুধবার বেলা আড়াইটায় প্রচারিত হবে টেলিছবি অ্যাওয়ার্ড। আরফান আহমেদের গল্প-ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ সোহেল খান, চঞ্চল চৌধুরী, আরফান আহমেদ, মুনিরা মিঠু, সীমানা, ইনামুল হক, শানু, ভাবনা প্রমুখ।পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা নিয়ে নতুন আলোর সঙ্গে মতবিরোধ তৈরি হয় সামসু অয়েল কোম্পানির স্বত্বাধিকারী সামসুল আলমের। তিনি সিদ্ধান্ত নেন, এবার তিনি একাই অ্যাওয়ার্ড আয়োজন করবেন। এরই মধ্যে তার সঙ্গে এসে যোগ দেয় নতুন আলোর ইভেন্ট ম্যানেজার মিজান ও তার বন্ধু সাজু সোলায়মান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে এক ন্যক্কারজনক চাঁদাবাজিতে নেমে পড়ে মিজান ও সাজু। গল্প নয় সত্যবৈশাখী টিভিতে মঙ্গলবার রাত সাড়ে আটটায় প্রচারিত হবে নাটক গল্প নয় সত্যি। লিখেছেন আলী ইমরান। পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নওশীন, সিদ্দিক, হান্নান শেলী, মোমিন বাবু প্রমুখ। অনন্যা শুধু নামে নয়, সব দিক থেকেই সে অনন্য। কিন্তু গায়ের রং কালো বলে এক হীনম্মন্যতা তাকে গ্রাস করে। বাবা অনেক চেষ্টা করেও তার এই কালো মেয়েকে বিয়ে দিতে পারছেন না। বাধ্য হয়ে ধনীর মানসিক রোগী ছেলে মানিকের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। মানিক গলায় বোতল ঝুলিয়ে ঘুরে বেড়ায়। বহু বছর পর নিউইয়র্ক থেকে দেশে ফিরেছে আকাশ। সে কিছুতেই অনন্যার সঙ্গে মানিকের বিয়ের ব্যাপারটি মানতে পারে না। গায়ের রং কালো কোনো অপরাধ হতে পারে না। তবুও অনন্যার বিয়ে থেমে থাকে না। বিয়ের সব আয়োজন যখন সম্পন্ন, এমন সময় প্রতিবাদ করে আকাশ। বিয়ে ভেঙে যায় অনন্যার।