বৈশাখী টিভি
‘সর্বহারা গেন্দুচোরা’ টেলিছবিতে সারিকা ও আজিজুল হাকিম। বৈশাখী টিভিতে ঈদের পরদিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবিটি। লিখেছেন ও পরিচালনা করেছেন এস এ হক অলিকঈদি মিসিংবৈশাখী টিভিতে ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক ঈদি মিসিং। সীমা হাবিবের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম। অভিনয় করেছেন মামুনুর রশীদ, মীর সাব্বির, আজিজুল হাকিম, নাদিয়া, সঞ্জীব আহমেদ, পুতুল। মামুন সাহেবের দুটি বিশেষত্ব—এক পুরোনো ঐতিহ্য ধরে রাখা আর কয়েন জমানো। পুরোনো বাড়ি ডেভেলপারকে দিতে চান না তিনি। মামুন সাহেব সারা বছর জমানো কয়েন দিয়ে ঈদের সময় সবাইকে সালামি দেন। এক ঈদে ঘটে বিপত্তি।অ্যাওয়ার্ড ১৪১৯বৈশাখী টিভিতে ঈদের তৃতীয় দিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি অ্যাওয়ার্ড ১৪১৯। লিখেছেন ও পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। অভিনয় করেছেন সাজু খাদেম, শানু, আরফান আহমেদ, মুনিরা মিঠু, সীমানা প্রমুখ। সাজু সোলায়মান অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করে তোলার জন্য একটি জুরি বোর্ড গঠন করেছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে চলে। এদিকে অ্যাওয়ার্ড-প্রার্থীর সংখ্যা বাড়ছে। প্রত্যেকেই কিছু না কিছু বিনিময় দিয়েই অ্যাওয়ার্ড নিতে চায়। প্রার্থীর সংখ্যা যত বাড়ছে, সাজু সোলায়মানের আয়ও তত বাড়ছে। নসিহতবৈশাখী টিভিতে ঈদের দিন বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি নসিহত। লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করছেন আল মনসুর, মিলন, নাদিয়া, শিরিন আলম, পুতুল প্রমুখ। আল মনসুর গ্রামের সাধারণ মানুষকে ভালো হওয়ার জন্য নানাভাবে নসিহত করেন। ওই গ্রামের ছেলে মিলন শহরে থাকে। তার ব্যবসা মানুষের পকেট মারা। ছয় মাস জেল খেটে গ্রামে ফিরে আসে মিলন। বিষয়টি ভালোভাবে নেয় না আল মনসুর। এর মধ্যে একদিন আল মনসুরের পকেট মারার অপরাধে মিলনের বিরুদ্ধে সালিস বসাতে চায় সে। আল মনসুর মিলনকে গ্রামছাড়া করতে চায়। কেন? মেকআপ ম্যানবৈশাখী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক মেকআপ ম্যান। লিখেছেন ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডলি জহুর, মীর সাব্বির, অলিউল হক, আমিন আজাদ, ফারুক আহমেদ, দেব মিঠু। সত্যিকারের চেহারা মেকআপ দিয়ে লুকানো যায় না। মেকআপের আড়ালে অনেক ঘটনাই থাকে অজানা। কিন্তু মেকআপ ম্যান তার কাজ চালিয়ে যায়। হাঁটাবাবা রিটার্নবৈশাখী টিভিতে ঈদের দিন থেকে সাত দিন সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক হাঁটাবাবা রিটার্ন। লিখেছেন পলাশ মাহবুব, পরিচালনা করেছেন হাসান মোর্শেদ। অভিনয় করেছেন মোশাররফ করিম, বিন্দু, জাহিদ হোসেন, আরফান, সাজু খাদেম, আহসান কবির প্রমুখ। হাঁটাবাবার দরবারে এলে সব মুশকিল আসান হয়ে যায়। কিন্তু হাঁটাবাবার অলৌকিক গুণের আড়ালে চলে নানা অপকর্ম।‘বৃষ্টি এবং তুমি’ নাটকে মোনালিসা। বৈশাখী টিভিতে ঈদের পরদিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটকটি। আহমেদ তন্ময়ের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী