বৈশাখী টিভির প্রতিবেদক কামরান করিম নিখোঁজ
বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরান করিমের খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার সকালে অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন বলে জানা গেছে।কামরান করিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার সময় তিনি একটি ফোন পান। এরপর থেকেই তাঁর আর কোনো খোঁজ মিলছে না। তিনি অফিসেও যাননি এবং তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্প্রতি বৈশাখী টেলিভিশনে রাজনৈতিক বিষয়ে তাঁর একটি ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হওয়ার পর থেকেই তাঁকে মোবাইল ফোনে হুমকি দেয়া হচ্ছিল বলে জানা গেছে। মাদারীপুরে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কাজ শেষ করে গত সোমবার তিনি ঢাকায় ফিরে আসেন। এ ব্যাপারে কামরান করিমের স্ত্রী নাজিয়া বিনতে হামিদ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ ছাড়াও প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ঘটনাটি জানানো হয়েছে। —বিজ্ঞপ্তি