বৈশাখী টেলিভিশন
জল দানো আর মানুষের গল্পবৈশাখী টিভিতে ঈদের দিন রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক জল দানো আর মানুষের গল্প। লিখেছেন ইউসুফ আলী। পরিচালনা করেছেন আশিকুর রহমান। অভিনয় করেছেন জেনী, প্রাণ রায়, মুনিরা মিঠু, নাজমুল হুদা বাচ্চু প্রমুখ। অতি দরিদ্র পরিবারের মোমেনা স্বপ্ন দেখে—বাড়ির পাশের পুকুরের নিচে লুকিয়ে রাখা আছে প্রচুর ধনসম্পদ। আর এসব মণি-মানিক সে হাতে পাবে যদি অন্তঃস্বত্ত্বা ছেলের বউ সকিকে পুকুরের জল দানবের কাছে বিসর্জন দেয়! বরিশাল প্রাইভেট লিমিটেডবৈশাখী টিভিতে ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে প্রচারিত হবে পাঁচ পর্বের ধারাবাহিক নাটক বরিশাল প্রাইভেট লিমিটেড। লিখেছেন ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন মীর সাব্বির, মোনালিসা, কে এস ফিরোজ, রেবু খালা, হাসান মাসুদ প্রমুখ। ঢাকা শহরের নিকটবর্তী একটি জায়গায় বরিশাল শহরের দুটি পরিবারের বাস। তাদের নিয়েই এই নাটক। বেকার এক কার থেকে যে গল্পের শুরুবৈশাখী টিভিতে সোমবার রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক বেকার এক কার থেকে যে গল্পের শুরু। লিখেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনা করেছেন সৈয়দ জামিম। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, সাজু খাদেম, চিত্রলেখা গুহ, জিতু আহসান, শায়না, আল-আমিন প্রমুখ। ঢাকা থেকে বিদ্যানদ সাহেব ফিরে এসেছেন কিছু বই কিনে। উদ্দেশ্য স্কুলের লাইব্রেরিতে দেবেন। খুবই সৎ এবং মহৎ উদ্দেশ্য। কিন্তু বিদ্যানদ সাহেবের মেজাজ খুব খারাপ। মেজাজ আরও খারাপ হয়, যখন দেখে বাড়ির সামনের পথটা বন্ধ করে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে। এখন এতগুলো বই হাতে কী করে তিনি বাড়ি যাবেন!