বৈশাখী পাঁচফোড়নে আরিফুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতা আরিফুল হক সপরিবারে কানাডায় আছেন এক যুগ হলো। ৭ এপ্রিল দেশে বেড়াতে এসেছেন তিন বছর পর। পারিবারিক ও ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত তিনি। তার ফাঁকে অভিনয় করেছেন ‘বৈশাখী পাঁচফোড়ন’ অনুষ্ঠানে। গতকাল মুঠোফোনে কথা হলো তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেতের সঙ্গে আমার সখ্য অনেক দিনের। তাঁর অনুরোধেই কাজটা করেছি।’বৈশাখী পাঁচফোড়ন অনুষ্ঠান উপস্থাপনা করা হয়েছে নাটকীয় ভঙ্গিতে। পরিবারের বাবা, ছেলেমেয়ে আর গ্রাম থেকে আসা এক চাচার মধ্যে ঘটতে থাকে নানা ঘটনা। তার ফাঁকে ফাঁকে আসতে থাকে একের পর এক মজার আইটেম। অনুষ্ঠানে গান গেয়েছেন দিনাত জাহান ও পলাশ, সেলিম চৌধুরী এবং পান্থ কানাই। রয়েছে বৈশাখের ওপর প্রতিবেদন ও কয়েকটি নাট্যাংশ।আজ এটিএন বাংলায় রাত নয়টায় প্রচারিত হবে বৈশাখী পাঁচফোড়ন।