বৈশাখী মেলায় দুর্বৃত্তদের গুলি, তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিসার দিগম্বর বাড়ী বৈশাখী মেলায় দুর্বৃত্তদের গুলিতে মজিবর সিকদার (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গুলিতে আরও চার ব্যক্তি আহত হন। গতকাল বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, রাত নয়টার দিকে মেলা প্রাঙ্গণে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় আবুল হোসেনের দোকানে বসে মহিষার গ্রামের মজিবর সিকদার গল্প করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কাঞ্চলপাড়া গ্রামের আবুল হোসেন (৬০), মহিষার গ্রামের আক্তার শেখ (৩৫), একই গ্রামের বাকপ্রতিবন্ধী হাসু শেখ (৪০), সাজনপুর গ্রামের রফিক বেপারী (২৮) গুলিবিদ্ধ হন। লোকজন তাঁদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক জিতেন্দ্র চন্দ্র রায় বলেন, ‘রাত আটটা পর্যন্ত মেলা চলে। মেলার দোকানপাট বন্ধ করে দিয়ে আমরা চলে এসেছি।’