বোকো হারামের মুখপাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাইজেরিয়ার উগ্র ইসলামি গোষ্ঠী বোকো হারামের মুখপাত্র আবু কাকাকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। গতকাল বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আল-জাজিরা অনলাইন এ খবর জানিয়েছে। গোয়েন্দা সংস্থার বোর্নো প্রদেশের পরিচালক আহমেদ আবদুল্লাহির বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বুধবার রাতে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে তাঁকে ধরা হয়। তবে, ওই ব্যক্তিই বোকো হারামের প্রকৃত মুখপাত্র কি না—সে ব্যাপারে এখনো সন্দিহান দেশটির গোয়েন্দা সংস্থা।বোকো হারামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন বিবৃতি দিয়ে আলোচনায় আসেন আবু কাকা। নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় তাদের হামলা আর সহিংসতার পেছনে তিনিই দায়ী বলে মনে করছে দেশটির গোয়েন্দা সংস্থা।