বোটানিক হারবালের প্রসাধনী জব্দ, আটক ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষতিকর হাইড্রোকুইনাইন ও মার্কারি ব্যবহার করার অভিযোগে আজ শনিবার কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বোটানিক হারবাল কেয়ারের বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বোটানিক হারবাল কেয়ারের চেয়ারম্যানসহ নয়জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা জানান, আটক নয়জনের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন: প্রতিষ্ঠানের চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন (৩৮), তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌসি আক্তার (৩০), মহাব্যবস্থাপক এম এ হাসনাত রাব্বি (৪০), ব্যবস্থাপক মো. আবদুর রউফ (৩৪), সুপারভাইজার আক্তার ব্যাপারি (২৪), প্রোডাকশন কর্মকর্তা নুরুল ইসলাম (৩৪), সহকারী প্রোডাকশন কর্মকর্তা মো. ইমদাদুল হক (৩২), কর্মচারী আবদুস সোবহান (৫০) ও ওহিদুজ্জামান (২৮)। আসাদুজ্জামান লিটন, তাঁর স্ত্রী ফেরদৌসি আক্তার ও শ্যালক আক্তার ব্যাপারিকে দুই বছর করে সাজা দেওয়া হয়েছে। বাকি ছয়জনকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বলেন, ত্বক ফরসাকারী প্রসাধনসামগ্রী নিয়ে বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজার থেকে বোটানিক অ্যারোমাসহ কয়েকটি পণ্য সংগ্রহ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও পরমাণু শক্তি কমিশনে পরীক্ষা করা হয়। পরীক্ষায় বোটানিক অ্যারোমা পণ্যে উদ্বেগজনক মাত্রায় বিষাক্ত হাইড্রোকুইনাইন ও মার্কারি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।