বোতল খুলতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে বার্তা ও ছবি আদান-প্রদান, ইন্টারনেট ব্রাউজসহ কত না সুবিধা নিয়ে হাজির হচ্ছে আইফোন। তবে অস্ট্রেলিয়ার বাজারে ‘ওপেনা’ নামের নতুন মডেলের আইফোন দিয়ে এগুলোর পাশাপাশি একটি বাড়তি কাজও করা যাবে। সেটি হলো, এ ফোন ব্যবহারকারীরা এর সাহায্যে বিয়ার ও অন্যান্য পানীয়র বোতল অনায়াসে খুলতে পারবেন। মডেলটির ডিজাইনার ক্রিস পিটার্স বলেছেন, অস্ট্রেলীয়রা স্বভাবতই একটু বেশি মদ্যপান করেন। অনেক সময় হাতের কাছে বিয়ার বা অন্য কোনো পানীয়র বোতল খোলার চাবি থাকে না। এ জন্য তাঁদের সমস্যায় পড়তে হয়। এটা মাথায় রেখেই তাঁরা এ ব্যবস্থা রেখেছেন।  রয়টার্স