বোনোর অসুস্থতায় ইউটুর অনুষ্ঠান বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাবলিনের রক ব্যান্ড ইউটুর ভোকাল বোনোর অসুস্থতার কারণে দলটি তাঁদের গ্লাসটোনবারী উত্সবে যোগদান বাতিল এবং যুক্তরাষ্ট্র ও কানাডার ভ্রমণও স্থগিত করেছেন।আজ মঙ্গলবার বিবিসি অনলাইন জানিয়েছে, শিল্পী বোনো আংশিকভাবে প্যারালাইসিসে ভুগছেন। তাঁর সুস্থ হতে এখনো মাসদুয়েক সময় লেগে যাবে।বোনো জানিয়েছেন, ‘আমি এখন ভগ্নহূদয় নিয়ে আছি। আসলে আমরা সেখানে বিশেষ কিছু করতে চেয়েছিলাম।’তাঁদের আগামী ২৫ জুন গ্লাসটোনবারি উত্সবে যোগ দেওয়ার কথা ছিল এবং আগামী জুন-জুলাই মাসে তাঁদের ১৬ দিনের ভ্রমণের কথা একদম পাকাপোক্ত হয়ে ছিল। কিন্তু যে সময় বুনো এই ভ্রমণের এবং উত্সবে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সে সময়েই অসুস্থ হয়ে পড়েছেন দলের এই ভোকালিস্ট।বোনোর চিকিত্সক নিউরো সার্জন জর্জ টন জানিয়েছেন, হঠাত্ করেই এ রোগ দেখা দিয়েছে। প্রচণ্ড ব্যথাসহ বোনোর পায়ের নিম্নাংশে প্যারালাইসিস দেখা দিয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচারই ছিল বোনোর জন্য একমাত্র চিকিত্সা। জর্জ টন আরও জানিয়েছেন, তবে বোনো এখন আগের চেয়ে বেশ সুস্থ।