বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২, গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রাজারবাগ এলাকার বাগপাড়ার একটি বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে রাসেল ও আরাফাত নামে দুজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বাগপাড়ার খালেক মাঝির বাড়ির চারতলার একটি ঘরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ওই বাসা থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে ওই বাসায় খালেক মাঝির ছেলে রাসেল ও তাঁর বন্ধু আরাফাত বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে বোমার বিস্ফোরণ হলে রাসেল ও আরাফাত আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় রাসেল ও আরাফাত এবং বোমা তৈরির সঙ্গে জড়িত অভিযোগে খালেক মাঝিকে গ্রেপ্তার করেছে। ওসি আরও জানান, আহতদের পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।