বোমা হামলায় আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের শান্তি পরিষদের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দীন রাব্বানি কাবুলে তাঁর নিজ বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন। এ হামলার পর প্রেসিডেন্ট হামিদ কারজাই তাঁর যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাঁর নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আজ মঙ্গলবার কাবুলে নিজ বাড়িতে তালেবানের দুই সদস্যের সঙ্গে বৈঠক করছিলেন রাব্বানি। এ সময় এই বোমা হামলার ঘটনা ঘটে বলে দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনো পরিষ্কার নয় বলেও জানিয়েছেন তিনি। তবে তিনি আত্মঘাতী বোমা হামলাকারীদের দ্বারাই নিহত হতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।আফগানিস্তানে তালেবানের সঙ্গে অনেক দিন ধরেই আলোচনা করে আসছিল বোরহানউদ্দীন রাব্বানীর নেতৃত্বে আফগানিস্তানের শান্তি পরিষদ (আফগান হাই পিস কাউন্সিল)। রাব্বানি আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি দেশটির প্রধান বিরোধী দলেরও নেতৃত্ব দিচ্ছিলেন।