বোমা হামলায় গাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলায় নিত্যনতুন কৌশল অবলম্বন করছে তালেবানরা। আজ শুক্রবার দেশটির লাগমান প্রদেশের আলীনগর জেলায় এক বোমা হামলায় গাধা ব্যবহার করা হয়েছে। এতে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন বেসামরিক তিন ব্যক্তি।এনডিটিভির খবরে বলা হয়, একটি গাধার পিঠে একটি বোমা বেঁধে দেওয়া হয়। স্থানীয় সরকারের মুখপাত্র সারহাদি জাওয়াক জানান, গাধাটি সেখানকার একটি পুলিশ নিরাপত্তা কেন্দ্রের সামনে গেলে বোমাটি বিস্ফোরিত হয়। এতে গাধাটি উড়ে যায়। পুলিশের এক সদস্য নিহত ও বেসামরিক তিন ব্যক্তি আহত হন। ওই মুখপাত্র দাবি করেন, তালেবান জঙ্গিরা এ হামলা চালিয়েছে।