বোমাতঙ্কে দেরিতে শুরু হলো আইপিএলের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বোমা বিস্ফোরণের শব্দে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা দেরিতে শুরু হয়েছে। আজ শনিবার বেঙ্গালুরুর এ মাঠে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। স্টেডিয়ামের ঠিক বাইরে এ বোমা বিস্ফোরণে কয়েকজন পথচারী আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইন আরও জানিয়েছে, বিস্ফোরিত বোমাটি ছিল স্বল্পশক্তিসম্পন্ন। ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে বোমার শব্দে স্টেডিয়ামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খেলা শুরু হতেও দেরি হয়। ভারতীয় সময় বিকেল চারটায় খেলাটি শুরু হওয়ার কথা ছিল। তবে পুলিশের সবুজ সংকেত পেয়ে শেষ পর্যন্ত খেলাটি শুরু হয়েছে।