বোমাসহ চরমপন্থী ৪ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর থানা ও গোয়েন্দা পুলিশ বোমাসহ চরমপন্থী চার সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা চরমপন্থী সংগঠন শ্রমজীবী গণমুক্তিফৌজের সদস্য বলে দাবি করেছে পুলিশ।সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল রাত দেড়টার দিকে একটি পরিত্যক্ত ইটের ভাটায় অভিযান চালিয়ে রেজাউল ইসলাম (২৫), নজরুল ইসলাম (৩৫), মোস্তাক আলী শেখ (৩০) ও আজিবর (৩০) নামের চরমপন্থীকে চার সদস্য গ্রেপ্তার করে। পুলিশ তাঁদের কাছ থেকে একটি ছোরা, তিনটি রামদা ও তিনটি বোমা উদ্ধার করেছে।তবে আজিবর সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশ আট দিন আগে তাঁকে তাঁর নিজ বাড়ি মিরপুর উপজেলার তালবাড়িয়া গ্রাম আটক করেছে।