বোমায় আফগান গোয়েন্দাপ্রধান আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তি আলোচনার দূত সেজে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) প্রধান আসাদুল্লাহ খালিদের কাছে গিয়েছিল এক ব্যক্তি। পরে ওই সংস্থার অতিথি কক্ষে বসে আত্মঘাতী বোমা-বিস্ফোরণ ঘটায় সে। এতে আহত হয়েছেন খালিদ। এনডিএসের মুখপাত্র শফিকুল্লাহ তাহিরি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলার পর খালিদের সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। এনডিএস প্রধানের ওপর হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।রয়টার্সের খবরে বলা হয়, গত বছরও আফগানিস্তানের শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী বোরহানউদ্দিন রাব্বানিকে হত্যা করে দূতের বেশ যাওয়া এক তালেবান জঙ্গি।