বোম্বাট বালান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য ডার্টি পিকচার ছবিতে অভিনয় করে আর কিছু পান বা না পান, একটা নাম অন্তত পেলেন বিদ্যা বালান। ‘বোম্বাট বালান, লোকে আমাকে বোম্বাট বালান নামেই ডাকতে শুরু করেছে! প্রথম প্রথম বেশ মজাই পেতাম, তবে এতেই অভ্যস্ত হয়ে গেছি এখন। অসাধারণ!’ নতুন নাম পেয়ে বেশ খুশিই বিদ্যা। দ্য ডার্টি পিকচার ছবিতে সিল্ক চরিত্রে অভিনয় করছেন এই তারকা। বললেন, ‘সিল্ক চরিত্রটিতে কাজ করে দারুণ অভিজ্ঞতা হয়েছে। কিছু কাজ আছে, যা করে আপনি ক্লান্ত হয়ে পড়বেন; কিন্তু এই চরিত্রটিতে কাজ করে আমি যেন আরও উজ্জীবিত হয়েছি।’ আইএনএস।