বোস্টনের ঘটনায় সন্দেহভাজন তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গতকাল শুক্রবার আটক করেছে পুলিশ। বোস্টন পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত খবরে বলা হয়, ১৯ বছর বয়সী ওই সন্দেহভাজন তরুণের নাম জোখার জারনায়েভ। বোস্টনের কাছে ওয়াটারটাউনের একটি বাড়ির পেছনে নৌকার ভেতরে লুকিয়ে ছিলেন তিনি। তাঁকে আটকের আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়।ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য পুলিশের একজন মুখপাত্র জানান, আটক ব্যক্তি রক্তাক্ত ছিলেন। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। গত সোমবার বোস্টন ম্যারাথনে বোমা হামলা হয়। এতে তিন ব্যক্তি নিহত ও ১৭৬ জন আহত হয়। ওই বোমা হামলার সন্দেহভাজন জোখারের বড় ভাই তামেরলান জারনায়েভ (২৬) গত বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে নিহত হন।