বোয়ালমারী উপজেলা দল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আবদুস সত্তার মোল্লা ফুটবল টুর্নামেন্টে বোয়ালমারী উপজেলা ফুটবল একাদশ ৩-১ গোলে মাগুরার মহম্মদপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ৮ অক্টোবর ময়না এসি বোস ইনস্টিটিউশন সংলগ্নমাঠে এ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বোয়ালমারী ফুটবল একাদশের পক্ষে নাইজেরিয়ার খেলোয়াড় পিটার, ইডি ও ইদ্রিস একটি করে গোল করেন। মহম্মদপুর ফুটবল একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান খেলোয়াড় রাফায়েল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ও আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন পুরস্কার বিতরণ করেন।