বোয়ালমারীতে বিতর্ক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল পাবলিক পাইলট উচ্চবিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ২৭ ডিসেম্বর বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ টি এম মহিউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, ওসি শেখ আলী আহম্মদ, মো. নুরুল হাদী, মো. ইস্রাফিল মোল্লা, নরেন্দ্রনাথ পাল, ফরিদ হোসেন, সৈয়দা মাহ্ফুজা প্রমুখ আলোচনায় অংশ নেন। প্রতিযোগিতায় ‘শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনে বিদ্যালয়ের চেয়ে পরিবারের ভূমিকাই বেশি’ বিষয়টির বিপক্ষে বিজয়ী দলের আবু নাসিম, সাদিয়া নাসরিন, লিমা ইসলাম ও দলনেতা শামস-ই-তাবরিজ এবং বিজিত দলের উম্মে হাফিজা, রিমা সুলতানা, জুয়েল রানা ও দলনেতা সৈয়দা মাহ্ফুজা অংশ নেন। মডারেটর ছিলেন তারেকুল হক।